- CV বানাতে যতটুকু দরকার, শুধু ততটুকু তথ্য নিই।
- আপনার তথ্য আমরা বিক্রি করি না, বিজ্ঞাপনদাতাকেও দিই না।
- পাবলিক প্রোফাইল আপনি নিজে চালু না করলে আপনার CV কেউ দেখতে পায় না।
- যেকোনো সময় অ্যাকাউন্ট ও সব তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
১. আমরা কে
Kormojog (kormojog.com) পরিচালনা করে RH Technology, যা বাংলাদেশে ট্রেড লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান RH Enterprise-এর একটি উদ্যোগ। এই পলিসিতে “আমরা” বলতে Kormojog-কে আর “আপনি” বলতে সাইটের ব্যবহারকারীকে বোঝানো হয়েছে।
এই পলিসি kormojog.com ওয়েবসাইট এবং এর সব সেবার (CV বানানো, পাবলিক প্রোফাইল, পোর্টফোলিও, প্রিমিয়াম) ক্ষেত্রে প্রযোজ্য।
২. কোন তথ্য সংগ্রহ করি
- অ্যাকাউন্টের তথ্য: নাম, ইমেইল আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়, আমরা নিজেরাও তা দেখতে পাই না।
- CV ও প্রোফাইলের তথ্য: আপনি নিজে যা লেখেন — ছবি, ফোন, ঠিকানা, শিক্ষা, কাজের অভিজ্ঞতা, দক্ষতা, ভাষা, রেফারেন্স, পোর্টফোলিও, সোশ্যাল লিংক ইত্যাদি।
- ব্যক্তিগত বিবরণ (ঐচ্ছিক): বাংলাদেশি CV-তে প্রচলিত পিতা-মাতার নাম, জন্মতারিখ, ধর্ম, বৈবাহিক অবস্থা, রক্তের গ্রুপ, জাতীয়তা বা NID নম্বর — শুধু আপনি নিজে দিলে। এগুলো না দিলেও সাইট পুরোপুরি ব্যবহার করা যায়।
- পেমেন্টের তথ্য: প্ল্যান, টাকার পরিমাণ, যে bKash নম্বর থেকে টাকা এসেছে আর ট্রানজেকশন আইডি (TrxID)। আপনার bKash PIN বা OTP আমরা কখনো দেখি না, কখনো চাই না।
- যোগাযোগের তথ্য: WhatsApp, ফোন বা ইমেইলে আপনি আমাদের যা পাঠান।
- AI ব্যবহারের হিসাব: আপনি কখন, কোন অংশের জন্য “AI দিয়ে লিখুন” চেয়েছেন — শুধু ব্যবহারের সীমা গোনার জন্য।
- ব্যবহারের পরিসংখ্যান: কোন পেজ কতবার দেখা হয়েছে, কোন দেশ থেকে, কোন ধরনের ডিভাইস বা ব্রাউজার, আর কোথা থেকে সাইটে এসেছেন — Vercel Analytics আর Google Analytics দিয়ে। এগুলো দিয়ে আমরা সামগ্রিক হিসাব দেখি, আলাদা করে কোনো ব্যক্তিকে খুঁজি না। IP ঠিকানা অস্পষ্ট (anonymized) করে পাঠানো হয়।
- নিরাপত্তা লগ: লগইনের সময়, IP ঠিকানা ও ব্রাউজারের তথ্য, যা আমাদের সার্ভিস প্রোভাইডাররা নিরাপত্তার জন্য স্বয়ংক্রিয়ভাবে রাখে।
৩. তথ্য কেন ব্যবহার করি
- আপনার অ্যাকাউন্ট চালানো, CV সেভ রাখা আর PDF তৈরি করা।
- লগইন ও পাসওয়ার্ড রিসেটের কোড ইমেইলে পাঠানো।
- আপনি চাইলে AI দিয়ে ক্যারিয়ার অবজেক্টিভ, কাজের বিবরণ আর কভার লেটারের খসড়া লেখা।
- পেমেন্ট যাচাই করে প্রিমিয়াম চালু করা, আর হিসাব রাখা।
- আপনার প্রশ্ন বা সমস্যার উত্তর দেওয়া।
- প্রতারণা, ভুয়া পেমেন্ট আর অপব্যবহার ঠেকানো।
- কোন ফিচার বেশি কাজে লাগছে তা বুঝে সাইট উন্নত করা।
- আইনগত বাধ্যবাধকতা মেনে চলা।
আপনার তথ্য আমরা কাউকে বিক্রি করি না, বিজ্ঞাপনের জন্য ব্যবহার করি না, আর আপনার অনুমতি ছাড়া মার্কেটিং ইমেইল পাঠাই না।
৪. পাবলিক প্রোফাইল ও শেয়ার করা CV
শুরুতে আপনার প্রোফাইল ও সব CV প্রাইভেট থাকে। আপনি নিজে পাবলিক প্রোফাইল চালু করলে বা কোনো CV-র শেয়ার লিংক চালু করলে, সেই লিংক পাওয়া যে কেউ সেটা দেখতে পারবে, আর তা Google-এর মতো সার্চ ইঞ্জিনেও আসতে পারে।
যেকোনো সময় পাবলিক বন্ধ করলে সাইটে আর দেখা যাবে না। তবে বন্ধ করার আগে কেউ কপি বা ডাউনলোড করে থাকলে, বা সার্চ ইঞ্জিনে পুরোনো কপি থেকে গেলে, তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।
পরামর্শ: পাবলিক CV বা প্রোফাইলে NID নম্বর, পুরো ঠিকানা বা জন্মতারিখ না দেওয়াই নিরাপদ।
৬. দেশের বাইরে তথ্য রাখা
আমাদের সার্ভিস প্রোভাইডারদের সার্ভার বাংলাদেশের বাইরে (মূলত সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে)। সাইট ব্যবহার করে আপনি এভাবে তথ্য রাখায় সম্মতি দিচ্ছেন। আমরা শুধু এমন প্রোভাইডার বেছে নিই যারা আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা মেনে চলে।
৮. নিরাপত্তা
সব যোগাযোগ HTTPS দিয়ে এনক্রিপ্ট করা। পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়। ডেটাবেসে এমন নিয়ম আছে যাতে প্রত্যেকে শুধু নিজের তথ্য দেখতে ও বদলাতে পারে।
তবুও ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়। নিজের পাসওয়ার্ড কাউকে দেবেন না, আর অন্য সাইটের পাসওয়ার্ড এখানে ব্যবহার করবেন না।
৯. কতদিন তথ্য রাখি
- অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত আপনার তথ্য রাখা হয়।
- প্রোফাইল পেজ থেকে নিজে অ্যাকাউন্ট মুছলে প্রোফাইল, CV, কভার লেটার আর ছবি সাথে সাথে মুছে যায়। ইমেইল বা WhatsApp-এ অনুরোধ করলে ৩০ দিনের মধ্যে মুছে দেওয়া হয়।
- পেমেন্টের রেকর্ড হিসাবরক্ষণ ও আইনগত প্রয়োজনে যতদিন দরকার ততদিন রাখা হয়।
- ব্যাকআপ থেকে মুছে যেতে কিছুটা বাড়তি সময় লাগতে পারে।
১০. আপনার অধিকার
- প্রোফাইল পেজ থেকে নিজের তথ্য যেকোনো সময় দেখা ও ঠিক করা।
- ড্যাশবোর্ড থেকে যেকোনো CV মুছে ফেলা।
- পাবলিক প্রোফাইল বা শেয়ার লিংক বন্ধ করা।
- আমাদের কাছে থাকা আপনার তথ্যের কপি চাওয়া।
- প্রোফাইল পেজের নিচে “অ্যাকাউন্ট মুছে ফেলুন” থেকে নিজেই পুরো অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলা।
অনুরোধ পাঠান support@kormojog.com-এ, অথবা WhatsApp-এ (০১৭১২৮০৯৮৮৮)। যাচাইয়ের জন্য অ্যাকাউন্টের ইমেইল থেকে লিখুন। আমরা ৩০ দিনের মধ্যে ব্যবস্থা নিই।
১১. শিশুদের তথ্য
১৩ বছরের কম বয়সীদের জন্য এই সেবা নয়, আর জেনেশুনে আমরা তাদের তথ্য নিই না। ১৮ বছরের কম হলে অভিভাবকের অনুমতি নিয়ে ব্যবহার করুন। ভুলে কোনো শিশুর তথ্য জমা হয়েছে জানালে আমরা তা মুছে দেব।
১২. পলিসির পরিবর্তন
প্রয়োজনে এই পলিসি বদলাতে পারি। বদলালে এই পেজের উপরে তারিখ বদলে দেব। বড় কোনো পরিবর্তন হলে ইমেইলে বা সাইটে আগেই জানাব।
১৩. যোগাযোগ
এই নীতি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের জানান:
- প্রতিষ্ঠান
- Kormojog · RH Technology (RH Enterprise)
- ইমেইল
- support@kormojog.com
- ফোন / WhatsApp
- ০১৭১২৮০৯৮৮৮ · প্রতিদিন সকাল ১০টা – রাত ১০টা
- ঠিকানা
- গ্রাম ও ডাকঘর: শ্রীফলতলা, উপজেলা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ, বাংলাদেশ